পোরাগাছা গ্রাম পাঞ্চয়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল
দি নিউজ লায়ন ; আবার অনাস্থা তৃণমূলের বিজেপির বিরুদ্ধে ।সোমবার আসান নগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার পর বৃহস্পতিবার বিকেলে কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের বিজেপি পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃনমূল । তৃণমূলের নয় জন সদস্য সই করে অনাস্থা প্রস্তাব জমা দেন বিডিও পিন্টু ঘরামির কাছে। কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের পোরাগাছা গ্রাম পঞ্চায়েতের ১৯টি আসন থাকলেও নির্বাচনের আগে তৃণমূলের প্রাথীর মৃত্যু হওয়াতে নির্বাচন হয়েছিল ১৮টি আসনে । ফলাফল হয় তৃণমূল ৮ বিজেপি ৮ এবং ২ জন নির্দল ।
এর পর নির্দল এক সদস্য ও বিজেপি এক সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সদস্য সংখ্যা১০ হয় ।বৃহস্পতিবার বিজেপির প্রধান অধ্যনাথ সরকারের বিরুদ্ধে অনাস্থা এনে অনাস্থা প্রস্তাব জমা দেন। তৃনমূল সদস্য দের অভিযোগ পঞ্চায়েতের উন্নয়ন থমকে গিয়েছে নানা দুর্নীতি হচ্ছে ।প্রধান স্বজনপোষণ করায় তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।

Post a Comment